হরমুজ সঙ্কট: চরম বিপাকে জাপানের চিপস কোম্পানি ‘ক্যালবি’

ইরান যুদ্ধের ফলে জাপানের শীর্ষ পটেটো চিপস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ক্যালবি’ কাঁচামালের সঙ্কটে বিপাকে পড়েছে। সঙ্কটের কারণে কোম্পানিটি তাদের চিপসের প্যাকেটের চিরাচরিত উজ্জ্বল কমলা এবং হলুদ রঙের পরিবর্তে অনেকটা ম্লান সাদা-কালো রঙ ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি মাস থেকেই তারা তাদের ১৪টি পণ্যের প্যাকেজিংয়ে পরিবর্তন আনবে এবং প্যাকেটে মাত্র ‘দুটি রঙ’ ব্যবহার করবে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরালের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর ফলে নির্দিষ্ট কিছু কাঁচামালের সরবরাহ ব্যবস্থায় অস্থিরতাকে এই পরিস্থিতির জন্য দায়ী করেছে ক্যালবি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ন্যাফথা (Naphtha)-যা একটি খনিজ তেলজাত উপজাত যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় তীব্র সঙ্কটের কারণে স্ন্যাকস প্রস্তুতকারক এই কোম্পানিটির প্যাকেজিংয়ে ব্যবহৃত প্রিন্টিং কালি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সূত্র : আল-জাজিরা

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ৭ জুন ভোট কৃষকদের উন্নতি হলে দেশের অর্থনীতি মজবুত হবে: প্রধানমন্ত্রী উন্নত প্রযুক্তিতে দক্ষ চীনা নাগরিকরা বাংলাদেশিদের ফেলছে জুয়ার ফাঁদে জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পবিপ্রবিতে হামলা: বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা যেসব অঞ্চলে রাতে হতে পারে ঝড়-বৃষ্টি রোববার থেকে বিআরটিসির অগ্রিম টিকিট দেশে ভোটার বাড়ল আরও ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের জলসীমায় স্ত্রী-মেয়েসহ ৫ খুন, পদ্মায় ঝাঁপ দিয়ে ঘাতকের আত্মহত্যা বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ৭ জুন ভোট কৃষকদের উন্নতি হলে দেশের অর্থনীতি মজবুত হবে: প্রধানমন্ত্রী উন্নত প্রযুক্তিতে দক্ষ চীনা নাগরিকরা বাংলাদেশিদের ফেলছে জুয়ার ফাঁদে জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পবিপ্রবিতে হামলা: বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা যেসব অঞ্চলে রাতে হতে পারে ঝড়-বৃষ্টি রোববার থেকে বিআরটিসির অগ্রিম টিকিট দেশে ভোটার বাড়ল আরও ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের জলসীমায় স্ত্রী-মেয়েসহ ৫ খুন, পদ্মায় ঝাঁপ দিয়ে ঘাতকের আত্মহত্যা