লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় ২ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকার একটি আবাসস্থলে এ হামলা হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। নিহত দু’জন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম।

এর আগে, রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লেবাননে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

দূতাবাস জানিয়েছে, দু’জনের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এর আগে, গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আরও এক বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ৭ জুন ভোট কৃষকদের উন্নতি হলে দেশের অর্থনীতি মজবুত হবে: প্রধানমন্ত্রী উন্নত প্রযুক্তিতে দক্ষ চীনা নাগরিকরা বাংলাদেশিদের ফেলছে জুয়ার ফাঁদে জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পবিপ্রবিতে হামলা: বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা যেসব অঞ্চলে রাতে হতে পারে ঝড়-বৃষ্টি রোববার থেকে বিআরটিসির অগ্রিম টিকিট দেশে ভোটার বাড়ল আরও ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের জলসীমায় স্ত্রী-মেয়েসহ ৫ খুন, পদ্মায় ঝাঁপ দিয়ে ঘাতকের আত্মহত্যা বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ৭ জুন ভোট কৃষকদের উন্নতি হলে দেশের অর্থনীতি মজবুত হবে: প্রধানমন্ত্রী উন্নত প্রযুক্তিতে দক্ষ চীনা নাগরিকরা বাংলাদেশিদের ফেলছে জুয়ার ফাঁদে জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পবিপ্রবিতে হামলা: বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা যেসব অঞ্চলে রাতে হতে পারে ঝড়-বৃষ্টি রোববার থেকে বিআরটিসির অগ্রিম টিকিট দেশে ভোটার বাড়ল আরও ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের জলসীমায় স্ত্রী-মেয়েসহ ৫ খুন, পদ্মায় ঝাঁপ দিয়ে ঘাতকের আত্মহত্যা