শিরোনাম
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান ৮১ এমপি কুয়েতে অনুপ্রবেশ চেষ্টা, ইরানের আইআরজিসির ৪ সদস্য গ্রেপ্তার স্পিডবোটে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করলো সরকার পল্লী চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৯ শিশুর মৃত্যু ইসিতে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত নাইজেরিয়ায় সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত শতাধিক ঈদুল আজহায় নারীদের জন্য ট্রেনে কামরা বরাদ্দে নির্দেশ সরকারি ব্যাংকে ৩০০ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান ৮১ এমপি কুয়েতে অনুপ্রবেশ চেষ্টা, ইরানের আইআরজিসির ৪ সদস্য গ্রেপ্তার স্পিডবোটে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করলো সরকার পল্লী চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৯ শিশুর মৃত্যু ইসিতে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত নাইজেরিয়ায় সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত শতাধিক ঈদুল আজহায় নারীদের জন্য ট্রেনে কামরা বরাদ্দে নির্দেশ সরকারি ব্যাংকে ৩০০ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

ঈদুল আজহায় নারীদের জন্য ট্রেনে কামরা বরাদ্দে নির্দেশ

যাত্রীবাহী প্রতিটি ট্রেনে আইনের বিধান অনুযায়ী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

আইনজীবীর তথ্যমতে, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার কথা।

৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার বিধান রয়েছে। সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করলে ১১৯ ধারায় জরিমানা আরোপের কথা উল্লেখ আছে।

ওই দুই ধারার বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষাপটে ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন রিট করেন। পরে ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করেন।

রুলে আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। সেই বিচারাধীন রুলে সম্পূরক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

তিনি বলেন, আইনে আলাদা কামরার বিধান থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় ঈদে নারীদের ভোগান্তি লাঘবে এ আবেদন করা হয় এবং আদালত নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...