চোর সন্দেহে আনসার সদস্যদের পিটুনিতে যুবকের মৃত্যু

চোর সন্দেহে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাত রাস্তার বিটিসিএল অফিসের ভিতরে আনসার সদস্যদের পিটুনিতে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক চুরির উদ্দেশ্যে বিটিসিএল অফিসে ঢুকেছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে বেলা তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা বিটিসিএলের অফিস সহকারী মো. সাইফুল জানান, আজ (মঙ্গলবার) সকালে তিনজন চুরির উদ্দেশ্যে আমাদের অফিসে ঢুকে পড়েন। পরে আনসার সদস্যরা টের পেলে দুইজন দেওয়াল টপকে পালিয়ে গেলেও একজন পালাতে ব্যর্থ হন।

তিনি আরও জানান, আমাদের অফিসের আনসার সদস্যদের হাতে একজন আটক হন। পরে বেধড়ক পিটুনিতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২ বিয়ের ৫ মাসের মাথায় বাবা হলেন জুবিন নটিয়াল সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৩ কোটি ডলার রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২ বিয়ের ৫ মাসের মাথায় বাবা হলেন জুবিন নটিয়াল সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৩ কোটি ডলার রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান