পুলিশি অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৫৭৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ১১৪ জন, মিরপুর বিভাগে ১৪৩ জন, গুলশান বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে ১৩ জন রয়েছেন।

অভিযানকালে দুটি চাইনিজ কুড়াল, দুইটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি, ছয়টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা ও ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং চারটি ইলেকট্রনিক্স চিপ উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬ হুথিদের মিসাইল হামলায় ইয়েমেনি নিহত সেনার সংখ্যা বেড়ে ৭৩ পদ্মা-তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযানে আটক ৮৪ কোরআনে ভাষার বৈচিত্র্য নিয়ে স্লোভাকিয়ায় ড. আব্দুল আউয়ালের গবেষণা উপস্থাপন এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ১৩ গোপালগঞ্জে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ সাংবাদিক আলিফ হত্যা: গ্রেফতার অপূর্বের এক দিনের রিমান্ড আবারও পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬ হুথিদের মিসাইল হামলায় ইয়েমেনি নিহত সেনার সংখ্যা বেড়ে ৭৩ পদ্মা-তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযানে আটক ৮৪ কোরআনে ভাষার বৈচিত্র্য নিয়ে স্লোভাকিয়ায় ড. আব্দুল আউয়ালের গবেষণা উপস্থাপন এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ১৩ গোপালগঞ্জে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ সাংবাদিক আলিফ হত্যা: গ্রেফতার অপূর্বের এক দিনের রিমান্ড আবারও পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ