ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ২০৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৩৬টি গাড়ি ডাম্পিং এবং ৩০৬টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা করা হয় বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, ৮টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ১৭টি ট্রাক, ৮টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৬১টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২৬৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫টি বাস, ৩১টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ৩০৪টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৩টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৩টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪টি বাস, ১৯টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ২২৪টি মোটরসাইকেলসহ মোট ৪৭১টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেলসহ মোট ৪৩২টি মামলা করা হয়েছে। এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৩৫টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ৩১১টি মামলা করা হয়েছে।
অভিযানকালে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এসব মামলা করা হয়। পাশাপাশি আইন অমান্যকারী ৪৩৬টি গাড়ি ডাম্পিং এবং ৩০৬টি গাড়ি রেকার করা হয়েছে।
রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।