পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর সোয়া ১টা থেকে দেড়টার দিকে প্রায় একই সময়ে এই দুই বিস্ফোরণ ঘটে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‌‘দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রায় একই সময়ে শিল্পকলার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’

এদিকে, আজ সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর পল্লবী থানাধীন সিরামিক রোডে ভারী বৃষ্টির মধ্যে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টির মধ্যেই পার্ক করে রাখা একটি বাসে আগুন জ্বলছে।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, সকাল সোয়া ৭টার দিকে বৃষ্টির মধ্যে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট