রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৪৯৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৭ জনকে, লালবাগ বিভাগ ৩৬, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৮৩, তেজগাঁও বিভাগ ১০১, মিরপুর বিভাগ ৯৬, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৩৭, গোয়েন্দা বিভাগ তিন ও সিটিটিসি বিভাগ এক জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, তিনটি ধারালো ছোরা, পরিত্যাক্ত পাঁচ রাউন্ড গুলির খোসা ও ৩৫ লাখ বাংলাদেশী জাল টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত দিন

শিরোনাম
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালালো ‘পিচ্চি রাজা’ জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয় যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালালো ‘পিচ্চি রাজা’ জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয় যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার