ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭৫১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রবিবার (৪ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৬টি কাভার্ড ভ্যান, ১৯টি সিএনজি ও ৫০ টি মোটরসাইকেলসহ মোট ১৩৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ১২টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৪৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যানসহ মোট ৪৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ৩২টি ট্রাক, ২৮টি কাভার্ড ভ্যান, ০৬টি সিএনজিসহ ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ৩৮৪টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৭ টি ক্যাভার্ড ভ্যান, ২৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৭৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ১৪টি ট্রাক, ২৮টি কাভার্ড ভ্যান, ৩৩টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ২৬৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২০টি বাস, ১৪টি ট্রাক, ১১টি ক্যাভার্ড ভ্যান, ৪২টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৬৬টি বাস, ১৫টি ট্রাক, ৪৫টি কাভার্ড ভ্যান, ৯৮টি সিএনজি ও ২৬৯টি মোটরসাইকেলসহ মোট ৮৩৪টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭৩৭টি গাড়ি ডাম্পিং ও ৪১৫টি গাড়ি রেকার করা হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নতুন দায়িত্বে এনসিপির আসিফ, সারজিস ও মিতু সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন ফের না মঞ্জুর একযোগে কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নতুন দায়িত্বে এনসিপির আসিফ, সারজিস ও মিতু সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন ফের না মঞ্জুর একযোগে কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা