ট্রাফিক পুলিশকে মারধর, ‘ভিআইপি’ নারীসহ ৩ জনের সাজা

ট্রাফিক আইন অমান্য করতে বাধা দেওয়ায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর ও তার মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় কথিত এক ‘ভিআইপি’ নারীসহ তিনজনকে সাজা ও জরিমানা করেছেন আদালত।

রাজধানীর হোটেল সোনারগাঁও মোড়ের এ ঘটনায় সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- আফিয়া কনক (৪৫), শামসুজ্জামান (৫১) ও রাজু আহম্মেদ (২৯)।

গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকাল পৌনে ৫টায় হোটেল সোনারগাঁওয়ের বহির্গমন গেট দিয়ে দুটি গাড়ি মূল সড়কে বের হওয়ার চেষ্টা করে। ওই সময় সোনারগাঁও সিগন্যালের উত্তর পাশে যানবাহন চলাচলের সবুজ সংকেত চালু থাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে সরে যাওয়ার অনুরোধ করেন। তবে পুলিশের সেই নির্দেশনা উপেক্ষা করে একটি গাড়ি জোরপূর্বক সামনে এগিয়ে যেতে থাকে। একপর্যায়ে গাড়ি থেকে ৪-৫ জন ব্যক্তি নেমে এসে দাবি করেন, গাড়িতে ‘ভিআইপি’ রয়েছেন, তাই গাড়ি পেছানো যাবে না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আইনি ব্যবস্থা গ্রহণের উদ্দেশে ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া গাড়ির নম্বরপ্লেটের ভিডিও ধারণ করতে যান। এ সময় গাড়ি থেকে আফিয়া কনক নামের ওই নারী নেমে এসে পুলিশ সদস্যের হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে সড়কে ছুড়ে ভেঙে ফেলেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৪৬ সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ ভবন ধসের ঘটনায় গাজায় নিহত বেড়ে ২০ গুলশান মডেল থানার ওসি ক্লোজড হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২০ সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৬৭ মামলা ইরানি হামলার ভয়াবহতায় মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসস্তূপ বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে-ভাতিজার মৃত্যুদণ্ড ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৪৬ সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ ভবন ধসের ঘটনায় গাজায় নিহত বেড়ে ২০ গুলশান মডেল থানার ওসি ক্লোজড হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২০ সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৬৭ মামলা ইরানি হামলার ভয়াবহতায় মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসস্তূপ বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে-ভাতিজার মৃত্যুদণ্ড ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ