রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৮৮০ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুইদিনে ২৮৮০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১৭টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ সহ মোট ১২০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩০টি বাস, ৫টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ১৮৭টি সিএনজি ও ৩৫০টি মোটরসাইকেলসহ মোট ৪৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ১৯টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ৪১৪টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ৯টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি ও ৩৯৬টি মোটরসাইকেলসহ মোট ৬২১টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫০টি বাস, ১১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ৩১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৭টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২৬৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৯৮টি গাড়ি ডাম্পিং ও ৪০০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
‘আমাকে গলা চিপে ধরে বললো– “তুই গাড়িতে উঠ”: ক্রিকেটার নাঈম দেশের ১৫ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা যেভাবে অনলাইনে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৮৮০ মামলা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যুবদলের শ্রদ্ধা রাজধানীতে পুলিশি অভিযানে গ্রেফতার ৬১ পুলিশি হেনস্তা-নির্যাতনের ঘটনায় যা বললেন ক্রিকেটার নাঈমের বাবা পাথারঘাটায় অটোচালককে অপহরণ করে হত্যা দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম সড়ক দুর্ঘটনায় মে মাসে নিহত ৫৮৬ জন ‘আমাকে গলা চিপে ধরে বললো– “তুই গাড়িতে উঠ”: ক্রিকেটার নাঈম দেশের ১৫ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা যেভাবে অনলাইনে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৮৮০ মামলা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যুবদলের শ্রদ্ধা রাজধানীতে পুলিশি অভিযানে গ্রেফতার ৬১ পুলিশি হেনস্তা-নির্যাতনের ঘটনায় যা বললেন ক্রিকেটার নাঈমের বাবা পাথারঘাটায় অটোচালককে অপহরণ করে হত্যা দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম সড়ক দুর্ঘটনায় মে মাসে নিহত ৫৮৬ জন