রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬০৬ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার অভিযান পরিচালনা করে ১ হাজার ৬০৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আজ রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৬২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ২৭টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৪২টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ২৮টি কাভার্ডভ্যান, ৮৫টি সিএনজি ও ২১৪টি মোটরসাইকেলসহ মোট ৪০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১২৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ১৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি, ১৮১টি মোটরসাইকেলসহ মোট ৩২৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৬৯টি সিএনজি ও ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ৩২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৪টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ১১৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৮টি গাড়ি ডাম্পিং ও ৩৮০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৪৬ সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ ভবন ধসের ঘটনায় গাজায় নিহত বেড়ে ২০ গুলশান মডেল থানার ওসি ক্লোজড হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২০ সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৬৭ মামলা ইরানি হামলার ভয়াবহতায় মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসস্তূপ বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে-ভাতিজার মৃত্যুদণ্ড ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৪৬ সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ ভবন ধসের ঘটনায় গাজায় নিহত বেড়ে ২০ গুলশান মডেল থানার ওসি ক্লোজড হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২০ সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৬৭ মামলা ইরানি হামলার ভয়াবহতায় মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসস্তূপ বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে-ভাতিজার মৃত্যুদণ্ড ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ