যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬

বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। এ সময় তাদের কাছ থেকে ১৯৯ বোতল মাদকদ্রব্য ইস্কার্ফ ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান নিয়াজ মেহেদী।

গ্রেফতাররা হলেন- সোহাগ, মামুন শেখ, আরিফ রকি রাকিব মিয়া, আবছার আলী, মুন্না গোস্বামী (৩৯), আল আমিন (৩৭), সাদেক হোসেন (২১), সম্রাট কাজী (২০), অপু চন্দ্র দাস (২৪), সুমন খন্দকার (২৬), মহসীন (৩৭), জসিম খাঁ (৩২), রুবেল কাজী (৩৩), শাহীনুর ইসলাম শাহিন (৩৮), সুজন (১৯), ইয়াছিন দেওয়ান (৩২), সুমন (২৮), সজল (৩৩), আল আমিনে হোসেন (১৯), ফুয়াদ হোসেন (১৯), রবিউল ইসলাম (১৯), বাবু গাজী (২৮), ইয়াসিন (২৬), ইয়াসিন (২০), ফয়সাল (৩৫) ও আল আমিন (৩৭)।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প