রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ৬৩০০ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত দু’দিনে ৬ হাজার ৩০০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১১৭টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ৩টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ১০২টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৪৫০ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৪৬টি বাস, ৪০৩টি ট্রাক, ২৩১টি কাভার্ডভ্যান, ২৫৯টি সিএনজি ও ৪২৪টি মোটরসাইকেলসহ মোট ২৫২১টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৪টি সিএনজি ও ১৫৭ ট মোটরসাইকেলসহ মোট ৩৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮৯টি বাস, ১২৯টি ট্রাক, ১৬৪টি কাভার্ডভ্যান, ১৬৪টি সিএনজি, ৭১৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৩৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ২৬টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ৫০৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ২৩টি বাস, ৭টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৬২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১৪৩৬টি গাড়ি ডাম্পিং ও ৩০৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান আত্মসংশোধন ও নিজেকে চেনার উপায় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ৬৩০০ মামলা বগুড়ায় এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ ইয়াবা-পিস্তলসহ চট্টগ্রামে যুবক গ্রেফতার যুক্তরাষ্ট্রকে কৃষিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার সিগারেট, স্বর্ণ ও মদ জব্দ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না পর্নো তারকা থেকে এবার হলেন সিনেটর! হবিগঞ্জে এনসিপির মামলা, আসামি জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জন সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান আত্মসংশোধন ও নিজেকে চেনার উপায় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ৬৩০০ মামলা বগুড়ায় এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ ইয়াবা-পিস্তলসহ চট্টগ্রামে যুবক গ্রেফতার যুক্তরাষ্ট্রকে কৃষিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার সিগারেট, স্বর্ণ ও মদ জব্দ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না পর্নো তারকা থেকে এবার হলেন সিনেটর! হবিগঞ্জে এনসিপির মামলা, আসামি জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জন