উল্টো পথে বেপরোয়া মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এই মামলা করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে। ঘটনার সময় গাড়ির ভেতরে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিজে উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে মন্ত্রীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটে মন্ত্রীর পতাকাবাহী ‘রেঞ্জ রোভার’ গাড়িটি সার্কিট হাউজ রোডের উল্টোপথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সম্পূর্ণ লঙ্ঘন হওয়ায় কর্তব্যরত পুলিশ সদস্যরা গাড়িটি থামিয়ে দেন। পরে গাড়িচালক আরিফ হোসেনের বিরুদ্ধে বিপরীত লেনে ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে দুটি মামলায় তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে মামলা দায়েরের ঘটনা ঘটল। অতীতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে বা যানজট এড়াতে মন্ত্রীদের গাড়ি উল্টোপথে যাওয়ার খবর গণমাধ্যমে এলেও আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপ নেওয়ার নজির এবারই প্রথম।

সার্জেন্ট সিফাত গণমাধ্যমকে বলেন, ‘মন্ত্রীর গাড়িটি লেন লঙ্ঘন করে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। তখন দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা গাড়িটি আটক করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গাড়িটির বিরুদ্ধে মামলা দেওয়া হয়।’

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে বলেন, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নিজে আইন মেনে যানজটের মধ্যেও ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে সচিবালয়ে যাতায়াত করছেন, সেখানে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ির উল্টোপথে যাওয়ার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা মোটেও কাম্য নয়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, মোট ২৮১ কোমলমতি শিশুদের শৈশব কাটছে ভয়-আতঙ্কে অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, মোট ২৮১ কোমলমতি শিশুদের শৈশব কাটছে ভয়-আতঙ্কে অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী