শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণের বার জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দের কথা জানিয়েছে ঢাকা কাস্টমস হাউজ। কাস্টমস কর্তৃপক্ষের মতে, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৩ দশমিক ৯২ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। প্রায় ২৫ কোটি টাকা জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান চালানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি-১৪৮-এ এ স্বর্ণ চোরাচালান করা হচ্ছিল।

কাস্টমস হাউস, ঢাকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, ঢাকা ও প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানটির অভ্যন্তরে রেইডিং বা বিশেষ তল্লাশির জন্য উপস্থিত হন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেকানিক্যাল ও ক্লিনিং দল বিমান পরিষ্কার করে নিচে নামার সময় সিকিউরিটি গার্ড নূর ইসলামের সহায়তায় তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোহেল গাজীর পরিহিত বেল্টের মধ্যে কৌশলে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি বস্তু পাওয়া যায়। পরে সেগুলো খুলে ১২০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৩ দশমিক ৯২ কেজি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তল্লাশির সময় এভসেক, কাস্টমস গোয়েন্দা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোহেল গাজীর কাছ থেকে অত্যন্ত কৌশলে স্বর্ণগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছে। পরবর্তীতে বিমানবন্দরের সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল বারগুলো।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, মোট ২৮১ কোমলমতি শিশুদের শৈশব কাটছে ভয়-আতঙ্কে অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, মোট ২৮১ কোমলমতি শিশুদের শৈশব কাটছে ভয়-আতঙ্কে অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী