ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত দুই দিনে ৩২০৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গত বৃহস্পতিবার ও শুক্রবার (৩ সেপ্টেম্বর ও ৪ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ১৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২২৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯টি বাস, ২টি ট্রাক ও ২৬৯টি মোটরসাইকেলসহ মোট ৫১২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫০টি বাস, ৪১টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৪৪৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৪৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৫টি বাস, ২২টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি, ৩৫৮টি মোটরসাইকেলসহ মোট ৬৬৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫২টি বাস, ১৯টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ২৬১টি মোটরসাইকেলসহ মোট ৬২০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৯টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ২৭৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৮৭৮টি গাড়ি ডাম্পিং ও ৫০১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।