হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার দুপুরের দিকে আকাশে মেঘ জমতে শুরু করে। বিকাল থেকে দমকা হাওয়া বয়ে যায়। পরে সন্ধ্যায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের সঙ্গে নামে বৃষ্টি। এতে দিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।

দীর্ঘদিন পর বৃষ্টিতে নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে অফিস শেষে বাসায় ফেরার পথে হঠাৎ বৃষ্টিতে আটকা পড়েন অনেকেই। তবে আবহাওয়ার এই পরিবর্তনে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। একই সঙ্গে বৃষ্টির পর ঠান্ডা বাতাসে শীতের আগমনী আবহও অনুভূত হচ্ছে।

রাজধানীর উত্তরা, মিরপুর, বিমানবন্দর, ফার্মগেট, ধানমন্ডি, পান্থপথ, বাংলামোটর, কলাবাগান, তেজগাঁও ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। শুধু ঢাকা নয়, পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং পর্যটন নগরী কক্সবাজারেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবার (১১ নভেম্বর) একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার (১৩ নভেম্বর) দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার ও বুধবারও তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির পাশাপাশি রাতের তাপমাত্রা কমে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে হাসিনার দেশে ফেরার পথ তৈরি হবে না: মঞ্জু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরতে অনড় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু গাজীপুরে শ্রমিক অসন্তোষের শঙ্কায় ১২ কারখানায় ছুটি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে হাসিনার দেশে ফেরার পথ তৈরি হবে না: মঞ্জু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরতে অনড় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু গাজীপুরে শ্রমিক অসন্তোষের শঙ্কায় ১২ কারখানায় ছুটি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী