সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৩ কোটি ডলার

দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে চলতি সেপ্টেম্বর মাসের ২৮ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৩ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ হাজার ৮০ কোটি টাকা।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী রাখতে প্রবাসীদের পাঠানো এই বৈদেশিক মুদ্রার প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের ২৮ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ২৪৬ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি সেপ্টেম্বর মাসের ২৮ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি প্রবাসী আয় অর্জিত হয়েছে।

এদিকে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের ধারায় ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত– এই দুই মাস ২৮ দিনে মোট ৮৩৫ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

আগের অর্থবছরের ঠিক একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৭৩৬ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের এই সময়ে ১৩ দশমিক ৫ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২ বিয়ের ৫ মাসের মাথায় বাবা হলেন জুবিন নটিয়াল সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৩ কোটি ডলার রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২ বিয়ের ৫ মাসের মাথায় বাবা হলেন জুবিন নটিয়াল সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৩ কোটি ডলার রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান