স্বর্ণের দাম কমল টানা ৫ দফা, ভরি কত

টানা ৫ দফায় দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস আরও জানায়, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের ৬, ১১, ১২ ও ১৩ নভেম্বর—এই চার দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে চার সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, অতঃপর ছাত্রদল নেতা বহিষ্কার দেশে হাম উপসর্গে ১২০১ শিশুর প্রাণহানি ‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে শীত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে চার সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, অতঃপর ছাত্রদল নেতা বহিষ্কার দেশে হাম উপসর্গে ১২০১ শিশুর প্রাণহানি ‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে শীত