নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়ারি মাসেই পাবেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ঢাকার নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, গত সোমবারের মজুরি বোর্ডের সভা পেছানো হয়েছে একজন স্থায়ী সদস্যের সমস্যার কারণে। এর পেছনে অন্য কোনো কারণ নেই।
সাম্প্রতিক সময়ে পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিকদের আন্দোলন এবং বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানার কার্যক্রম ব্যাহত হওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মজুরি বোর্ডের সভা পেছানোয় আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা।