রবিবার সন্ধ্যা থেকে ঢাবিতে বহিরাগত প্রবেশ-যান চলাচলে বিধিনিষেধ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে ১৯ জুলাই (রবিবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই (সোমবার) ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি (বহিরাগত) ও সাধারণ যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ—শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে।

জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের যানবাহন, রাইড-শেয়ার সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং সেবার যান এবং অন্যান্য সরকারি যানবাহন অন্তর্ভুক্ত থাকবে। এসব যানবাহন ছাড়া অন্য সব ধরনের যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত রাখা হবে। এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা বিবেচনায় নিয়ে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল রায় দেয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের ৫ থানায় ওসি পদে রদবদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে সাড়ে ১৫ কোটি টাকার মাছ বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল রায় দেয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের ৫ থানায় ওসি পদে রদবদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে সাড়ে ১৫ কোটি টাকার মাছ