জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের দায়িত্বে ফাহিম-অমি

জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্সের (JnUFCCW) ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম হাসনাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাইমুন ইসলাম অমি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিব হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহুল শেখ, সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান অপিতা, দপ্তর সম্পাদক মালিহা মেহনাজ ঐশী, অর্থ সম্পাদক জয়া রাণী পাল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন আহমেদ নাঈম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইলমা জাহান, আকাশ আহমেদ রুপম, শ্রেয়া বাইন ও হাসনাত হাবিব। সমন্বয় সহযোগী হিসেবে রয়েছেন আরাফাত চৌধুরী লিনয় ও তাসনিমা আক্তার।

কমিটির সভাপতি ফাহিম হাসনাত বলেন, “জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি, লেখালেখি শুধু মত প্রকাশের মাধ্যম নয়; এটি চিন্তা, সৃজনশীলতা ও দায়িত্বশীলতারও প্রতিফলন। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা ফিচার, কলাম ও বিভিন্ন ধরনের কনটেন্ট রাইটিংয়ে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে।

সাধারণ সম্পাদক মাইমুন ইসলাম অমি বলেন, “আমার কাছে লেখালেখি শুধু নিজের ভাবনা প্রকাশের মাধ্যম নয়, বরং যেকোনো সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী প্রতীক। একটি লেখা মানুষের চিন্তাকে প্রশ্ন করতে পারে, সচেতনতা তৈরি করতে পারে এবং পরিবর্তনের পথে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। তাই সংগঠনের সেক্রেটারি হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের কার্যক্রম শুধু সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। লেখালেখি, চিন্তাচর্চা ও সৃজনশীলতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।”

নতুন কমিটির নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখি, সাংবাদিকতা, গবেষণা ও সৃজনশীল কনটেন্ট চর্চাকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে