মেধাবী প্রকল্পের শিক্ষার্থীদের ইসলামের মডেল ও জ্ঞান-বিজ্ঞানের প্রতীক হতে হবে: জবি উপাচার্য 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্পের’ উদ্যোগে ‘আউটডোর ইভেন্ট ২.০’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ও ‘ফটো কনটেস্ট’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন মেধাবী মিলনায়তনে এ অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি মেধাবী প্রকল্পের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশেষ সুযোগ-সুবিধা পাওয়ায় তাদের দায়িত্বও বেশি। প্রত্যেককে দেশের সম্পদ ও সমাজের অনুকরণীয় আদর্শ হিসেবে গড়ে উঠতে হবে।
উপাচার্য বলেন, “তোমাদের ইসলামের মডেল এবং জ্ঞান-বিজ্ঞানের প্রতীক হিসেবে গড়ে উঠতে হবে—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে জ্ঞান-বিজ্ঞান ও মানবকল্যাণে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে মেধাবী প্রকল্পের ইনচার্জ মামুনুর রশীদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও মেধাবী প্রকল্পের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, মোট ২৮১ কোমলমতি শিশুদের শৈশব কাটছে ভয়-আতঙ্কে অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, মোট ২৮১ কোমলমতি শিশুদের শৈশব কাটছে ভয়-আতঙ্কে অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী