‘ককটেল ২’ মুক্তির আগেই বক্স অফিস কাঁপাচ্ছে

বহুল প্রতীক্ষিত রোম্যান্টিক ড্রামা ‘ককটেল ২’ বড় পর্দায় মুক্তি পেতে আর মাত্র একটি দিন বাকি। তবে প্রেক্ষাগৃহে আসার আগেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এই সিক্যুয়েল। অগ্রিম বুকিংয়ের চোখ ধাঁধানো পরিসংখ্যান দেখে ইতোমধ্যেই খুশির হাওয়া সিনেমাটির প্রযোজকদের মনে।

ট্রেড ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর সবশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালের মধ্যেই ছবিটির ৭১ হাজারেরও বেশি টিকিট আগাম বিক্রি হয়ে গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, সংরক্ষিত আসন বাদ দিলেও ‘ককটেল ২’ ছবিটির অগ্রিম গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৯ লাখ রুপি।

আর যদি ব্লক সিটসহ হিসাব করা হয়, তবে মুক্তির আগেই এই আয়ের অঙ্ক এক লাফে পৌঁছে গেছে ৪ কোটি ৬৬ লাখ রুপি। সিনেমা বিশেষজ্ঞদের মতে, মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের জোয়ার বক্স অফিসে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে ‘ককটেল ২’ নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা গেছে দিল্লি-এনসিআর এলাকায়। শুধু এই অঞ্চলেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে প্রায় ৯৬ লাখ রুপি। এর ঠিক পরেই রয়েছে মায়ানগরী মুম্বই, যেখান থেকে বুকিং এসেছে প্রায় ৬৪ লাখ।

প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার হিট সিনেমা ‘ককটেল’। সেই সময় সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টির অনস্ক্রিন রসায়ন দর্শকহৃদয় জয় করেছিল। দীর্ঘ সময় পর নির্মিত এই সিক্যুয়েলে এসেছে বড় চমক। এবার সাইফ-দীপিকাদের বদলে রূপালি পর্দা মাতাতে আসছেন শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা এবং কৃতি স্যানন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে