পঞ্চম বিয়ের সাড়ে তিন মাস পরই মা হলেন সুস্মিতা রায়

ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী ও উদ্যোক্তা সুস্মিতা রায়। তবে সব গ্লানি আর নেতিবাচকতাকে পেছনে ফেলে এবার জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসার মাত্র সাড়ে তিন মাসের মাথায় এক ফুটফুটে সন্তানের জন্ম দিয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতা নিজেই এই সুখবরটি ভক্তদের জানিয়েছেন, যা মুহূর্তেই লুফে নিয়েছেন তার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।

সন্তান জন্মের এই অনাবিল আনন্দের পাশাপাশি দীর্ঘ ৭ বছরের এক বুকভাঙা লড়াই, অপেক্ষা এবং প্রথম সন্তানকে হারানোর যন্ত্রণার কথাও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন সুস্মিতা।

২০১৯ সালের ১৯ মার্চ নিজের প্রথম সন্তানকে হারিয়েছিলেন তিনি, যে বেদনাদায়ক স্মৃতি আজও তাকে তাড়িয়ে বেড়ায়। সেই পুরোনো কষ্টের কথা স্মরণ করে আবেগঘন এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, সাত বছর আগে যে স্বপ্নটা মাঝ পথে থেমে গিয়েছিল, আজ যেন তারই এক নতুন ও সুন্দর সূচনা হলো। এটি কেবল কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, বরং সময়, পরিস্থিতি আর অদৃশ্য বহু বাধার বিরুদ্ধে তার এক নিরন্তর সংগ্রাম ছিল।

প্রথমবারের সেই তিক্ত ও মর্মান্তিক অভিজ্ঞতার কারণেই এবার পুরো গর্ভাবস্থার বিষয়টি সবার আড়ালে রেখেছিলেন তিনি এবং সন্তানের নিরাপদ জন্মের পরই সুখবরটি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, গেল ৬ মার্চ ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন সুস্মিতা রায়, যখন তিনি সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর কঠিন দিনগুলোতে ছায়ার মতো পাশে থাকার জন্য স্বামী শুভাশিসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্মিতা।

অভিনেত্রী জানান, যখন তিনি আশা ছেড়ে দিয়েছিলেন যে এই জীবনে হয়তো আর কোনোদিন ‘মা’ ডাক শোনা হবে না, ঠিক তখন শুভাশিস তার এই স্বপ্নকে নিজের করে আগলে রেখেছেন এবং লড়াইয়ের শক্তি জুগিয়েছেন।

টলিউড অভিনেতা সায়কের সাবেক বৌদি হিসেবে পরিচিত সুস্মিতা রায় তার একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হলেও, মাতৃত্বের এই নতুন ও পবিত্র অধ্যায়ে পা রাখায় এখন চারপাশ থেকে শুধু ভালোবাসার ও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৮৯৭ মামলা ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২ রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে সতর্কতা শিশুকে হত্যার পর মাটিচাপা, মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩ ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৮৯৭ মামলা ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২ রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে সতর্কতা শিশুকে হত্যার পর মাটিচাপা, মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩