আইটেম গানেও ‘ঘনিষ্ঠ’, অভিনেত্রী কিয়ারাকে নিয়ে সমালোচনা

ভারতের কন্নড়ের নতুন ‘টক্সিক’ সিনেমাটির প্রথম ঝলক বা পোস্টার প্রকাশের পর এর প্রেক্ষাপট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিলো। এমনকি সিনেমাটির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ দৃষ্টিভঙ্গির অভিযোগও তোলেন নেটিজেনদের একাংশ।

এবার সিনেমাটির নতুন গান ‘তাবাহি’ মুক্তির পর অভিনেতা যশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মূলত, পোস্টারের পর এবার আইটেম গানেও এমন ‘ঘনিষ্ঠ’ রূপে হাজির হওয়ায় সামাজিক মাধ্যমে কিয়ারা আদভানিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে বিবাহিত নারী হয়ে পর্দায় এমন সাহসী দৃশ্যে অভিনয় করায় নেটিজেনদের একাংশের কটাক্ষ ও ট্রোলের শিকার হচ্ছেন এই অভিনেত্রী।’ যদিও এ বিষয়ে কিয়ারা আদভানির পক্ষ থেকে কোনো বক্তব্যে মেলেনি।

তবে এই পরিস্থিতিতে কিয়ারার পাশে দাঁড়িয়ে সাহসী দৃশ্যে অভিনয়ের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ভারতের আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে নারী ও পুরুষের প্রতি দ্বিমুখী আচরণের বিষয়ে প্রশ্ন করা হলে কাজল জানান, পর্দায় কোন ধরনের দৃশ্য করা হবে তা একান্তই অভিনেতার নিজের সিদ্ধান্ত এবং এটি ভেতর থেকে আসা উচিত।

নিজের অবস্থান পরিষ্কার করে কাজল আরও বলেন, তিনি নিজে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনি পরার মতো পোশাকে স্বচ্ছন্দ নন বলে ক্যারিয়ারে অনেক বড় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে মা হওয়ার পর সিনেমা বাছাইয়ের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া এই অভিনেত্রী মনে করেন, পর্দায় কে কেমন দৃশ্যে অভিনয় করবেন তা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত সীমারেখা।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প