সালমান শাহর মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন শাবনূর

মৃত্যুর প্রায় ৩০ বছর পর অমর নায়ক সালমান শাহকে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে রিজভী আহমেদ ওরফে ফরহাদ সালমান শাহর প্রসঙ্গে শাবনূরের নাম টেনে নানা অভিযোগ করেন। এতদিন এ বিষয়ে নীরব থাকলেও এবার সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগের জবাব দিয়েছেন শাবনূর।

ফেসবুক পোস্টে শাবনূর বলেন, রিজভী আহমেদ বিদ্বেষের সঙ্গে দাবি করেছেন, তিনি নাকি সালমান শাহকে ব্ল্যাকমেল করতেন এবং তাঁর আত্মহত্যার জন্য দায়ী। শাবনূরের প্রশ্ন, সালমান শাহর মৃত্যুর পর রিজভীর নাম প্রথম শুনেছেন তিনি। তাহলে কীভাবে এবং কোন ভিত্তিতে রিজভী দাবি করছেন যে তিনি সালমান শাহকে ব্ল্যাকমেল করতেন।

সালমান ও তাঁর স্ত্রীকে নিয়ে কূটনামি করা বা একজনের কথা অন্যজনের কাছে লাগানোর অভিযোগও অস্বীকার করেছেন শাবনূর। তাঁর দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং চলচ্চিত্র অঙ্গনের কেউ এমন আচরণের প্রমাণ দিতে পারবেন না।

শাবনূর আরও বলেন, সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে রিজভী আহমেদ একসময় রাজসাক্ষী হয়েছিলেন। ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি দাবি করেছিলেন, ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি জড়িত ছিলেন।

তবে শাবনূরের দাবি, দীর্ঘ ২৯ বছর পর সাম্প্রতিক দুটি সাক্ষাৎকারে রিজভী এখন বলছেন, সালমান শাহর মৃত্যু হত্যা নয়, আত্মহত্যা। একই সঙ্গে তিনি সালমান শাহর মা নীলা চৌধুরী এবং শাবনূরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

রিজভী কারও প্ররোচনা বা আর্থিক প্রলোভনে এসব বক্তব্য দিয়ে থাকতে পারেন বলেও ধারণা করেছেন শাবনূর। তবে এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

শাবনূর স্পষ্ট করে বলেন, সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর বিন্দুমাত্র কোনো সংযোগ ছিল না। তিনি কীভাবে মারা গেছেন, সে সম্পর্কেও তাঁর কোনো ধারণা নেই।

সালমান শাহকে প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো একজন মানুষ উল্লেখ করে শাবনূর বলেন, তাঁর অকাল মৃত্যু আজও তাঁকে ব্যথিত করে। তিনি চান, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন হোক এবং কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু