কেজিএফ ২-এর রেকর্ড ভাঙার পথে যশের ‘টক্সিক’

যশ ফিরছেন দীর্ঘ অপেক্ষার পর — আর পর্দায় ফেরার আগেই যেন বক্স অফিসে শুরু হয়ে গেছে তার নতুন সিনেমার দাপট। টিকিটের কাউন্টারে এমন হুড়োহুড়ি যে মুক্তির আগেই ‘টক্সিক’ বুঝিয়ে দিচ্ছে, ‘কেজিএফ’-এর পর যশ-জ্বরে এখনও ভাটা পড়েনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মাত্র দুই দিনেরও কম সময়ে ‘টক্সিক : আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’-এর প্রথম দিনের অগ্রিম বুকিং থেকে আয় ছাড়িয়েছে ২৭ কোটি রুপি। তবে এই অঙ্কের মধ্যে এমন কিছু আসনও রয়েছে, যেগুলো সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত নয়। ব্লক সিট বাদ দিলে অগ্রিম বুকিংয়ের পরিমাণও ১৮ কোটি রুপি ছাড়িয়েছে।

শুক্রবার থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রিতে এখন পর্যন্ত বিক্রি হয়েছে ৪ লাখ ৭৩ হাজারের বেশি টিকিট। অর্থাৎ সিনেমাটি মুক্তির আগেই দর্শকের আগ্রহ কতটা তুঙ্গে, সেই ছবিটা বেশ পরিষ্কার।

সবচেয়ে বেশি উন্মাদনা দেখা যাচ্ছে যশের নিজের রাজ্য কর্ণাটকে। সেখানেই অগ্রিম বুকিং থেকে এসেছে ১৪ কোটি রুপির বেশি। এরপর রয়েছে মহারাষ্ট্র— সেখানে বুকিংয়ের পরিমাণ প্রায় আড়াই কোটি রুপি।

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও চলছে ‘টক্সিক’-এর টিকিট বিক্রি। কয়েক দিন আগেই বিদেশে শুরু হয়েছে অগ্রিম বুকিং। শুধু যুক্তরাষ্ট্রের বাজার থেকেই এখন পর্যন্ত প্রায় ১০ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। অন্য আন্তর্জাতিক বাজারগুলোর হিসাব এখনও প্রকাশ্যে আসেনি।

এদিকে এই বুকিংয়ের গতি দেখে সিনেমাটির প্রথম দিনের আয় নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। অনেকের ধারণা, মুক্তির দিন ‘টক্সিক’ বড়সড় চমক দেখাতে পারে এবং যশের নিজের তৈরি রেকর্ডও ভেঙে দিতে পারে।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ প্রথম দিন বিশ্বব্যাপী আয় করেছিল ১৬৪ কোটি রুপি। এবার ‘টক্সিক’ সেই রেকর্ড ছুঁতে বা ছাড়িয়ে যেতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।

চার বছর পর যশের এই প্রত্যাবর্তন আরও জমিয়ে তুলতে সিনেমাটিতে রয়েছেন কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি, তারা সুতারিয়া, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস।

মুক্তির আগেই যখন টিকিটের এমন দৌড়, তখন পর্দায় ‘টক্সিক’ নামার পর বক্স অফিসে কী হয়— সেদিকেই এখন চোখ দর্শক ও চলচ্চিত্র বাণিজ্যের।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ২ দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী ভবন ভাড়া নিয়ে অনলাইন প্রতারণা, ‍আটক ৬৩ বিদেশি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ২ দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী ভবন ভাড়া নিয়ে অনলাইন প্রতারণা, ‍আটক ৬৩ বিদেশি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ