২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

‘হঠাৎ বৃষ্টি’ মানেই যেন নব্বইয়ের প্রজন্মের কাছে ফিরে যাওয়া এক টুকরো স্মৃতি। ১৯৯৮ সালে মুক্তির পর যে গল্প ও গান দর্শকের মনে দাগ কেটেছিল, ২৮ বছর পর সেই আবেগই এবার নতুন প্রজন্মের সামনে ফিরছে নতুন রূপে। নাম ‘আবার হঠাৎ বৃষ্টি’।

মূল গল্পের আবহ অক্ষুণ্ন রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। আগামী ২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় ‘হঠাৎ বৃষ্টি’তে ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর জুটি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। এবার সেই জায়গায় দেখা যাবে নতুন দুই মুখ আরিয়ান ও রাদিফাকে। সিনেমাটিতে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান, আর প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাবে রাদিফাকে।

আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ অনেকে।

‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয়তার বড় কারণ ছিল নচিকেতা চক্রবর্তীর সুরে তৈরি কালজয়ী গানগুলো। সেই আবেগ ফিরিয়ে আনতে মূল সিনেমার ছয়টি গানের মধ্যে তিনটি রিমেক করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’। পাশাপাশি বর্তমান প্রজন্মের রুচি মাথায় রেখে যুক্ত হয়েছে দুটি নতুন গান।

নতুন সিনেমা ও দুই নবীন অভিনয়শিল্পীকে নিয়ে আশাবাদী নির্মাতা। এখন দেখার বিষয়, ২৮ বছর পর ‘হঠাৎ বৃষ্টি’র সেই পুরোনো আবেগ নতুন প্রজন্মের হৃদয়ে কতটা জায়গা করে নেয়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
এমপি গাজী নজরুলের জামিন মেলেনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছে ফ্রিজের যে ২ ভুল সেটিংস সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী, কর্মস্থলে ফেরা অনিশ্চিত নন-ক্যাডার ২০ জন সহকারী সচিবকে পদোন্নতি সৌদির বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে কারাগারের জেলার বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই চাকা ফেটে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ৭ এমপি গাজী নজরুলের জামিন মেলেনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছে ফ্রিজের যে ২ ভুল সেটিংস সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী, কর্মস্থলে ফেরা অনিশ্চিত নন-ক্যাডার ২০ জন সহকারী সচিবকে পদোন্নতি সৌদির বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে কারাগারের জেলার বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই চাকা ফেটে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ৭