ঢামেকে জলাবদ্ধতার প্রভাব, জরুরি বিভাগে কমেছে রোগী

রাজধানীর অন্যতম ব্যস্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অন্যান্য দিনের তুলনায় রোগীর সংখ্যা প্রায় ২০ শতাংশ কমেছে। হাসপাতালের চিকিৎসাসেবাতেও ঢাকা শহরে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও সড়কের বেহাল অবস্থার প্রভাব পড়েছে।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শুধু রোগীরাই নন, হাসপাতালের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও কর্মস্থলে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের সড়কেও জলাবদ্ধতা সৃষ্টি হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ রোববার (১২ জুলাই) বিকেলে বলেন, বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় জরুরি বিভাগে প্রায় ২০ শতাংশ রোগী কম এসেছে।

তিনি জানান, প্রতিদিন গড়ে ২৪ ঘণ্টায় জরুরি বিভাগে দেড় হাজারের বেশি রোগী আসেন। তাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ হাসপাতালে ভর্তি হন। এসব রোগীর অধিকাংশই বিকেল থেকে রাতের মধ্যে আসেন। সকালে রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ সকাল ও দুপুরে রোগীর উপস্থিতি আরও কম ছিল।

ডা. মোস্তাক আহমেদ বলেন, বৃষ্টির কারণে সারা শহরে তীব্র যানজট তৈরি হয়েছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং কর্মীদের হাসপাতালে পৌঁছাতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগছে। তারপরও তারা কষ্ট স্বীকার করে রোগীদের সেবা দিতে হাসপাতালে এসেছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প