ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চলতি বছরে সর্বোচ্চ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন।

রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ১০ দিনে মারা গেছে ৫৮ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৯৩ জন ভর্তি হয়েছেন। এনিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ পর্যন্ত মোট ৯২ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ৩০ জন। এছাড়া চট্টগ্রামে ২৯৩ জন, খুলনায় ৩০৪ জন, বরিশালে ২৩৬ জন, রাজশাহীতে ১৬০ জন, ময়মনসিংহে ৭০ জন এবং রংপুরে ৮৪ জন রোগী ভর্তি হয়েছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
এমপি গাজী নজরুলের জামিন মেলেনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছে ফ্রিজের যে ২ ভুল সেটিংস সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী, কর্মস্থলে ফেরা অনিশ্চিত নন-ক্যাডার ২০ জন সহকারী সচিবকে পদোন্নতি সৌদির বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে কারাগারের জেলার বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই চাকা ফেটে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ৭ এমপি গাজী নজরুলের জামিন মেলেনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছে ফ্রিজের যে ২ ভুল সেটিংস সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী, কর্মস্থলে ফেরা অনিশ্চিত নন-ক্যাডার ২০ জন সহকারী সচিবকে পদোন্নতি সৌদির বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে কারাগারের জেলার বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই চাকা ফেটে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ৭