আজ নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠক

আজ মঙ্গলবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের বাংলাদেশ সীমান্ত বাহিনীর শীর্ষ স্তরের বৈঠক। সে জন্য গতকাল সোমবার দিল্লিতে পৌঁছে গিয়েছে বাংলাদেশি বাহিনীর প্রধান (ডিজি) মেজর জেনারেল মোহম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন বিজিবির প্রতিনিধিদল।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএসএফের ডিজি প্রবীণ কুমার এবং বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠনের পর এই প্রথম দু’দেশের বাহিনীর শীর্ষ পর্যায়ের এমন বৈঠক হচ্ছে। সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশিদের বিরুদ্ধে বিএসএফ জওয়ান এবং ভারতীয় নাগরিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে নতুন সরকারও বাংলাদেশি অবৈধবাসীদের ধরপাকড় শুরু করেছে। নথিবিহীন বাসিন্দাদের ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এ অবস্থায় বিজিবি এবং বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভারত-বাংলাদেশের মধ্যে মোট ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তার মধ্যে অর্ধেকেরও বেশি, প্রায় ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। বাংলাদেশের লাগোয়া এ রাজ্যের নতুন রাজ্য সরকার অবৈধ অধিবাসীদের বিতাড়নের জন্য তৎপর হয়েছে। অবৈধ অধিবাসী এবং অনুপ্রবেশকারী ইস্যুতে ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’ বা ‘থ্রি-ডি’ এই নীতিতে চলছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।

রোববার কলকাতা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, গত এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৪,৮০০ জন অবৈধবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ৮৩৬ জনকে ফেরত পাঠানোর জন্য হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।

পিটিআই জানাচ্ছে, সীমান্ত অপরাধ দমন এবং দুই বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়েই আলোচনা হবে ওই বৈঠকে। পাশাপাশি সীমান্তে কাঁটাতার, অনুপ্রবেশ রোধ এবং বাংলাদেশি অবৈধবাসীদের বিজিবি-র কাছে হস্তান্তরের বিষয়গুলিও এই বৈঠকে উঠে আসতে পারে বলে সূত্রের খবর।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৪৬ সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ ভবন ধসের ঘটনায় গাজায় নিহত বেড়ে ২০ গুলশান মডেল থানার ওসি ক্লোজড হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২০ সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৬৭ মামলা ইরানি হামলার ভয়াবহতায় মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসস্তূপ বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে-ভাতিজার মৃত্যুদণ্ড ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৪৬ সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ ভবন ধসের ঘটনায় গাজায় নিহত বেড়ে ২০ গুলশান মডেল থানার ওসি ক্লোজড হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২০ সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৬৭ মামলা ইরানি হামলার ভয়াবহতায় মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসস্তূপ বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে-ভাতিজার মৃত্যুদণ্ড ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ