ভয়াবহ বন্যায় আইভরি কোস্টে নিহত অন্তত ৫৯

আকস্মিক বন্যায় পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে অন্তত ৫৯ জনের প্রাণহানি ঘটেছে। গত কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। বুধবার দেশটির সরকারের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আবিদজানে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক আনুষ্ঠানিক বৈঠক শেষে সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি দেশটিতে বন্যায় ৫৯ জন মারা গেছেন বলে জানিয়েছেন।

আফ্রিকার এই দেশটিতে মৌসুমী ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়া অনেক এলাকা বন্যার পানির নিচে তলিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। দেশটির সরকার বর্তমানে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সার্বিক পরিমাণ নিরূপণ করছে। আগামী দিনগুলোতে মানবিক সহায়তা কার্যক্রমের বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে বলে জানিয়েছে কুলিবালি।

আইভরি কোস্টে প্রতিবেশী ঘানাও ভারী বর্ষণের কবলে পড়েছে। যেখানে দেশটির বিস্তীর্ণ অঞ্চল ও রাজধানী আক্রা প্লাবিত হওয়ায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত