নতুন মার্কিন নিষেধাজ্ঞার পাত্তাই দিচ্ছে না ইরান

এবার যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মুখে পড়েছে ইরান। বিশ্ব থেকে তাদের অর্থনীতিকে বিচ্ছিন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নাম দিয়েছেন।

এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো ইরানের তেল, সোনা ও প্রযুক্তিসহ আয়ের সব উৎস বন্ধ করা। তবে এসব নিয়ে মোটেও চিন্তিত নয় তেহরান। এটি তাদের কাছে পুরোনো গানের তালে নাচার মতোই একটি বিষয়।

ইরানিরা কয়েক দশক ধরে এমন নিষেধাজ্ঞার সঙ্গে পরিচিত। তবে সাধারণ মানুষ ও রাজনীতিকদের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে। কারণ, দেশটিতে মূল্যস্ফীতি বাড়ছে। জিনিসের দাম চড়া। স্থানীয় মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমেছে। ফলে সাধারণ মানুষের কষ্ট বাড়ছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এক বার্তায় সামাজিক মাধ্যমে জানান, আমেরিকানদের এসব অর্থহীন কথা কেউ বিশ্বাস করবে না। তার মতে, অন্য দেশের সম্পর্ক সীমিত করার মতো অর্থনৈতিক অবস্থানে যুক্তরাষ্ট্র নেই। ইরানের বাণিজ্য অংশীদাররাও মার্কিন বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব নিষেধাজ্ঞা মূলত তেহরানকে দাবিয়ে রাখার চেষ্টা। তবে তারা নিজেদের অধিকার ছাড়বে না। তারা প্রতিরোধ ও ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলছেন। মিত্রদের তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বলেছেন। তবে এসব সত্ত্বেও ইরান মাথা নত না করার সিদ্ধান্তে অবিচল রয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, মোট ২৮১ কোমলমতি শিশুদের শৈশব কাটছে ভয়-আতঙ্কে অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, মোট ২৮১ কোমলমতি শিশুদের শৈশব কাটছে ভয়-আতঙ্কে অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী