ভয়াবহ গরমে ইউরোপে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু

চলতি বছরের গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহে ইউরোপের শহরগুলোতে আনুমানিক ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন এক গবেষণা অনুযায়ী, এটি ইউরোপে তাপজনিত মৃত্যুর রেকর্ডে সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম হতে পারে।

গবেষণা সাময়িকী নেচার হেলথ-এ প্রকাশিত পিয়ার-রিভিউড (সহকর্মীদের দ্বারা পর্যালোচিত) দুটি গবেষণা নিবন্ধের তথ্যানুসারে সিএনএন জানিয়েছে, প্রায় দুই তৃতীয়াংশ মৃত্যু (৩২৬০০ জনেরও বেশি) সরাসরি জীবাশ্ম জ্বালানি দূষণের মাধ্যমে হওয়া জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে।

এসব গবেষণাপত্রের অন্যতম লেখক ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক ক্লেয়ার বার্নস বলেছেন, “আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে, ইউরোপের বড় একটি অংশ জুড়ে ২০২৬ সালের গ্রীষ্মকালটি সম্ভবত তাপজনিত মৃত্যুর দিক থেকে রেকডর্ করা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গ্রীষ্মকাল ছিল।”

তুরস্কে জাতিসংঘের বার্ষিক জলবায়ু আলোচনার জন্য আন্তর্জাতিক নেতারা যখন সেখানে হাজির হতে যাচ্ছেন তখন আশঙ্কাজনক মৃত্যুর এই সংখ্যাটি সামনে এল। কয়েকদিন আগে জাতিসংঘের এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, বৈশ্বিক উষ্ণতাকে শিল্পায়নের আগের পর্যায়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার সম্ভাবনা এখন আর অবশিষ্ট নেই।

ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হতে থাকা মহাদেশ। চরম আবহাওয়াজনিত ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হল ‘চরম তাপ’, তা ইউরোপের ইতোমধ্যেই অসহনীয় হয়ে উঠেছে। চলতি বছরের মে-র শেষ দিক থেকে অগাস্টের শেষ পর্যন্ত নজিরবিহীন উচ্চ তাপমাত্রায় পুরো মহাদেশটি দগ্ধ হয়েছে।

এটি পশ্চিম ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল ছিল। এ সময় কোনো কোনো দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছিল।গবেষকরা বিভিন্ন শহরে তাপজনিত মৃত্যুর সংখ্যা মোট ৫০ হাজার ৩৯১ বলে হিসাব করেছেন। এসব শহরে সংশ্লিষ্ট দেশগুলোর প্রায় ৪০ শতাংশ মানুষ বসবাস করেন।

গবেষকদের মতে, গত ২৬ বছরের মধ্যে তীব্র তাপপ্রবাহে মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা। ২০০৩ ও ২০২২ সালে ইউরোপে হওয়া বড় ধরনের তাপপ্রবাহের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

সূত্র: গার্ডিয়ান, সিএনএন

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে