ভারতের ট্যুরিস্ট ভিসা বদলে যাচ্ছে, মেডিকেল ভিসায়ও বড় পরিবর্তন

ভারত সরকার জানিয়েছে, ভারতীয় ভিসার মূল ক্যাটাগরি ১৩ থেকে কমিয়ে নয় এবং উপক্যাটাগরি ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হচ্ছে। বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ, সংক্ষিপ্ত ও স্পষ্ট করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

গত ২৭ আগস্ট ভিসার ক্যাটাগরি কমানোর সিদ্ধান্ত নেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রথম দফায় ভিসার মূল ক্যাটাগরি ২২ থেকে কমিয়ে ১৩ করা হয়েছিল। একই সময়ে উপক্যাটাগরি ৬৩ থেকে কমিয়ে করা হয়েছিল ৪৯। সবশেষ পরিবর্তনে মূল ক্যাটাগরি আরও কমিয়ে নয় এবং উপক্যাটাগরি ২৩ করা হচ্ছে।

ভারত সরকার জানিয়েছে, একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলোকে একটি ক্যাটাগরির আওতায় আনা হয়েছে। এতে বিদেশি নাগরিকদের জন্য সঠিক ভিসা নির্বাচন সহজ হবে।

নতুন নিয়মে ভারতের প্রচলিত ‘ট্যুরিস্ট ভিসা’ (Tourist Visa)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’ (Visitor Visa)। আগে এই ভিসা মূলত পর্যটনের জন্য ব্যবহৃত হতো। নতুন ব্যবস্থায় পর্যটনের বাইরেও ভ্রমণের আরও কিছু উদ্দেশ্য এতে যোগ করা হয়েছে।

ভিজিটর ভিসাকে V-1 ও V-2—এই দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আবেদনকারীরা তাদের ভ্রমণের উদ্দেশ্য ও সময়ের ভিত্তিতে উপযুক্ত ক্যাটাগরি নির্বাচন করতে পারবেন।

মেডিকেল ভিসায় দুই ধরনের ব্যবস্থা

ভারতের মেডিকেল ভিসার (Medical Visa) ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হয়েছে। তবে প্রচলিত চিকিৎসা পদ্ধতি ও আয়ুর্বেদসহ আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

M-1 ভিসার আওতায় আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসা নেওয়া যাবে। আর M-3 ভিসা দেওয়া হবে আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য।

এ দুই ধরনের ভিসা সাধারণত এক বছরের জন্য দেওয়া হবে। এতে একাধিকবার ভারতে প্রবেশের (multiple entries) সুযোগ থাকবে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হবে।

ভারতের স্টুডেন্ট ভিসার (Student Visa) ক্যাটাগরি কমিয়ে দুটি করা হয়েছে। S-1 ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যদিকে, S-2 ভিসার আওতায় থাকবেন পিএইচডি ও গবেষণার শিক্ষার্থীরা। এছাড়া ভারতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভিজিটিং ফ্যাকাল্টি, গবেষণার জন্য ভারতে আসা বিদেশি শিক্ষার্থী এবং বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক গবেষণা দলের সদস্যরাও এ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপ ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচিও S-2 ভিসার আওতায় রাখা হয়েছে।

ভারতের ব্যবসায়িক ভিসা B-1 ও B-2 নামে দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। B-1 ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ও লাইসেন্সভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকেরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

অন্যদিকে, B-2 ভিসা দেওয়া হবে স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য। এর মধ্যে উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসা, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংক্রান্ত কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা সুবিধা

বর্তমানে ভারতের ই-ভিসা দেওয়া হয় ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার মাধ্যমে। এখন পর্যন্ত ১৭২টি দেশের নাগরিকদের জন্য এই সুবিধা চালু রয়েছে। নতুন নিয়ম কার্যকরের প্রস্তুতি হিসেবে ই-ভিসা ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে।

ভারত সরকারের আশা, নতুন ভিসা ব্যবস্থায় বিদেশি নাগরিকদের আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা নির্বাচনেও সুবিধা হবে।

সূত্র: দ্য স্টেটসম্যান

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৬৮২ এসএসসি-এইচএসসি পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০০ রানের সংগ্রহ, অলআউট বাংলাদেশ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে জবিতে ৫ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৬৮২ এসএসসি-এইচএসসি পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০০ রানের সংগ্রহ, অলআউট বাংলাদেশ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে জবিতে ৫ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর