বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা

বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে এই হামলা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।

বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।

সূত্র : আলজাজিরা

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে