কুয়েতে অনুপ্রবেশ চেষ্টা, ইরানের আইআরজিসির ৪ সদস্য গ্রেপ্তার

সমুদ্রপথে কুয়েতে অনুপ্রবেশের চেষ্টাকালে চলতি মাসের শুরুর দিকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই চার ব্যক্তি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর দুই কর্নেল, একজন ক্যাপ্টেন এবং একজন লেফটেন্যান্ট কমান্ডার। জিজ্ঞাসাবাদে তারা বলেছেন, ইরানের মতাদর্শিক এই বাহিনীর সদস্যদের কুয়েতের বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের দায়িত্ব দেওয়া হয়েছিল।

মঙ্গলবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মে মাসের শুরুর দিকে সমুদ্রপথে ইরান থেকে কুয়েতে অনুপ্রবেশে চেষ্টা করেন চার ব্যক্তি। পরে কুয়েতের আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

ইরান উপকূলের কাছে অবস্থিত বুবিয়ান দ্বীপটি কুয়েতের বৃহত্তম দ্বীপ। বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত ১ মে একটি মাছ ধরার ট্রলারে করে কুয়েতে ঢোকার চেষ্টা করেন ওই চার ব্যক্তি। কুয়েতের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিশেষ ভাড়ায় ওই ট্রলারটি ব্যবহার করা হয়েছিল।

তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের কোনও মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া কুয়েতের সামরিক বাহিনীও বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন জলপরি দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলে মিলেছে সিলভার কার্প মাছ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন জলপরি দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলে মিলেছে সিলভার কার্প মাছ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা