আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশাম

৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৬-এর হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ ইহতেশামুল হক হিরা। তিনি ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী।

শনিবার (১০ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাসুম ফয়েজী।

তিনি জানান, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপে বাছাই শেষে ৩৮টি দেশের প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। তাদের মধ্যে হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাফেজ ইহতেশামুল হক হিরা।

প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।

প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হিরা পুরস্কার হিসেবে পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।

এর আগে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা’দ নুরসহ অনেকে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। তাদের সাফল্যের ধারাবাহিকতায় এবার মালয়েশিয়ার প্রতিযোগিতায় প্রথম হলেন হাফেজ ইহতেশামুল হক হিরা।

মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মাসুম ফয়েজী দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি বলেন, মহান আল্লাহ তাআলা যেন হীরাসহ তাদের প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য আলেম, আদর্শ মানুষ ও দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আন্দোলনে আতঙ্কিত বিজেপি, দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশাম যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি বাড়িতে গুলিতে নিহত ৫ ১৪৪ বোতল বাংলা মদসহ গুলশানে অটোরিকশা চালক গ্রেপ্তার ২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে আটক দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখের সঙ্গে কারিনা যেসব অপরাধে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে আন্দোলনে আতঙ্কিত বিজেপি, দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশাম যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি বাড়িতে গুলিতে নিহত ৫ ১৪৪ বোতল বাংলা মদসহ গুলশানে অটোরিকশা চালক গ্রেপ্তার ২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে আটক দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখের সঙ্গে কারিনা যেসব অপরাধে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে