পুলিশি অভিযানে হামলায় ওসি-এসআই আহত, গুলিবিদ্ধ ২

ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপ-পরিদর্শক (এসআই)। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হন।

মঙ্গলবার বিকেলে আদাবরের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ছিনতাইকারীরা হলেন— চোরা রুবেল ও কানা আমির। এ ঘটনায় আটক হয়েছেন চারজন। এর মধ্যে রুবেল, আমির ছাড়াও আছেন কাশেম ও জয়।

এ বিষয়ে জানতে ওসি মো. জাহিদুল ইসলামের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে কলটি রিসিভ করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, বেড়িবাঁধ এলাকার ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছিল।

তিনি আরও জানান, অভিযান চলাকালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি মো. জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হন। অভিযান এখনো চলমান।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বেড়িবাঁধ এলাকার একটি কক্ষে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। এ সময় সেখানে অবস্থানরত ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আদাবর থানার ওসি ও এক এসআই আহত হন। হামলার মুখে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৪৬ সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ ভবন ধসের ঘটনায় গাজায় নিহত বেড়ে ২০ গুলশান মডেল থানার ওসি ক্লোজড হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২০ সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৬৭ মামলা ইরানি হামলার ভয়াবহতায় মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসস্তূপ বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে-ভাতিজার মৃত্যুদণ্ড ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৪৬ সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ ভবন ধসের ঘটনায় গাজায় নিহত বেড়ে ২০ গুলশান মডেল থানার ওসি ক্লোজড হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২০ সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৬৭ মামলা ইরানি হামলার ভয়াবহতায় মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসস্তূপ বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে-ভাতিজার মৃত্যুদণ্ড ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ