হাম ও উপসর্গে ৬৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ লাখ ছাড়াল

দেশে হাম ও এর উপসর্গে গত ৯৫ দিনে ১ লাখ ৬৭৭ জন আক্রান্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৬৬৬ জনের। এর মধ্যে নিশ্চিতভাবে (পরীক্ষায় শনাক্ত) হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জন এবং হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৯ হাজার ৯০৪ জন।

একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৫৬ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামজনিত উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে মারা গেছে দুজন। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।

হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হামজনিত উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৯৭ জনের এবং আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৯০১ জন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৮৯৭ মামলা ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২ রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে সতর্কতা শিশুকে হত্যার পর মাটিচাপা, মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩ ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৮৯৭ মামলা ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২ রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে সতর্কতা শিশুকে হত্যার পর মাটিচাপা, মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩