অনলাইন জুয়া: ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা

অনলাইন জুয়ার নেশায় পড়ে বিপুল পরিমাণ অর্থ হারিয়ে বিষণ্নতায় ভুগছিলেন প্রবাসী মেরাজুল ইসলাম (৪৪)। কিছুতেই স্বাভাবিক জীবনে ফিরতে পারছিলেন না। শেষ পর্যন্ত বিষাক্ত কীটনাশক ট্যাবলেট খেয়ে নিজের জীবনাবসান ঘটিয়েছেন তিনি।

কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২৪ জুন) বিকেলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মেরাজুল হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, গত ১৫ দিনে মেরাজুল ইসলাম অনলাইন জুয়ার নেশায় পড়ে প্রায় ২২ লাখ টাকা হারান। এত বড় অঙ্কের আর্থিক ক্ষতিতে তিনি মানসিক চাপে পড়েন। এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে মঙ্গলবার বিষাক্ত কীটনাশক ট্যাবলেট সেবন করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাত ৯টায় আসাদপুর গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে স্থানীয় আসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল পাঠান বলেন, ‘অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে শোকে তিনি আত্মহত্যা করেছেন বলে লোকমুখে শুনেছি। তবে এর সত্যতা কতটুকু, তা নিশ্চিত করে বলতে পারছি না।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, নিহত মেরাজুল ও তার এক ছেলে প্রবাসে থাকতেন। বাবা-ছেলে দুজনই দেশে ফিরে আসার পর তীব্র অর্থকষ্টে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে অনলাইন জুয়ায় সম্পৃক্ততার বিষয়টি ফেসবুকে আলোচনা হতে দেখেছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
যেসব ইবাদতে অন্তরের প্রশান্তি পাওয়া যায় শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা বাংলাদেশ জুট কর্পোরেশনের নতুন চেয়ারম্যান মামুন হাসান যেভাবে ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ যেসব ইবাদতে অন্তরের প্রশান্তি পাওয়া যায় শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা বাংলাদেশ জুট কর্পোরেশনের নতুন চেয়ারম্যান মামুন হাসান যেভাবে ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ