কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

বরিশালের গৌরনদীতে রাতের আধারে কলা বাগানের ছোট-বড় ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে গাছ মালিকের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সোমবার (২৯ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগি বাগান মালিক ও দক্ষিণ গোবর্ধন গ্রামের বাসিন্দা মোহাম্মদ কামরুজ্জান অভিযোগ করে বলেন, গোবর্ধণ বকুলতলা মসজিদ সংলগ্ন ২৪ শতক সরকারি জমি লিজ নিয়ে শতাধিক কলা গাছ রোপন করি। গাছগুলোতে কলার মোচা বের হওয়ার উপযোগী হয়েছিলো। সোমবার সকালে বাগানে গিয়ে দেখি ৮০টি কলা গাছ কে বা কাহারা কেটে ফেলেছে। রোববার দিবাগত রাতের আধারে ধারালো কিছু দিয়ে গাছগুলো কেটে ফেলা হয়।

তিনি আরও বলেন, স্থানীয় একটি পক্ষের সঙ্গে জমি নিয়ে আমার বিরোধ রয়েছে। এরআগেও জোরপূর্বক আমার পুকুরের মাছ ধরে নিয়েছিলো পক্ষটি। ধারনা করছি আমার প্রতিপক্ষরা রাতের আধাঁরে শত্রুতামূলক ভাবে এই কাজ করেছে।

স্থানীয় বাসিন্দা হালান সরদার বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে। তাই বলে গাছের সঙ্গে মানুষের এ কেমন শত্রুতা। যারা এই কান্ড ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত।

গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে