দ্বিতীয় বিয়ে-অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

বছরের শুরুর দিকেই অভিনেত্রী মৌসুমী হামিদ জানান, আবু সাইয়িদ রানার সঙ্গে তার সংসার ভেঙে গেছে তারা আলাদা হয়ে গেছেন। তিন মাস পর আরো চমকপ্রদ খবর নিয়ে হাজির অভিনেত্রী। এবার শুধু বিয়েই নয়, সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার কথাও জানালেন তিনি।

গতকাল ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অনুষ্ঠানে উপস্থিত হন মৌসুমী। সেখানেই প্রথমবার তার বেবিবাম্প দেখা যায়। এ সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার স্বামী আবদুল ওয়াদুদ সজীব।

অনুষ্ঠানেই মৌসুমী জানান, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম আয়োজনে স্বামী-সন্তানের বিষয়টি সামনে এনেছেন। যাতে একসঙ্গে সবাইকে জানানো যায়। জীবনের নতুন এ অধ্যায়ে সবার কাছে দোয়াও চেয়েছেন মৌসুমী।

আবদুল ওয়াদুদের সঙ্গে বেশ আগেই বিয়ে হয়েছে বলে জানান মৌসুমী। আর দুজনের পরিচয় প্রায় ১৪ বছরের। মৌসুমী গণমাধ্যমকে বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সে কারণেই বিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম।’

প্রসঙ্গত, মৌসুমী হামিদ যে মা হতে যাচ্ছেন, শোবিজে খবরটি কদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার তিনি নিজেই সামনে এসে খোলাসা করে দিলেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু