গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

রাজধানীর গুলিস্তানে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় কারিগর ও গ্রাহকসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি নয়জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধরা হলেন— গ্রাহক মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও রফিক (২৫); এবং সেলুনের কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে গুলিস্তানের আলু বাজার এলাকায় ‘আরমান সেলুন’ নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ এবং আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য নয়জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস