ফের বাংলাদেশ ক্রিকেটে চোটের মিছিল

দীর্ঘদিন ধরে পুরনো হাঁটুর ব্যথায় ভুগছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা অনুযায়ী টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়ায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখান তিনি। এখনই অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও চোট শঙ্কা নিয়েই খেলতে হবে শান্তকে।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, তাসকিন, নাহিদ রানার মতো শান্তকেও ম্যানেজ করে খেলতে হবে। অন্যদিকে, তরুণ পেসার রোহানতদৌলা বর্ষণকে নিয়ে চিন্তা ভাবনা বাড়ছে বিসিবির। পিঠের নিচের অংশের ব্যথার জন্য প্রায় ১৫ মাস মাঠের বাইরে ছিলেন ২১ বছর বয়সী এই তরুণ পেসার।

মাঠে ফিরে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করেন তিনি। এরপর হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েও ওয়ানডেতে ১২ উইকেট শিকার করেন।

পরে অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে আবার পুরনো চোটে পড়েছেন বর্ষণ। আজ সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে একজন মেরুদন্ড বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর কথা আছে বর্ষণের। চোট সমস্যা আছে দক্ষিণ আফ্রিকায় থাকা বাংলাদেশ ‘এ’ দলেও।

বর্ষণের মতো আরেক ডানহাতি পেসার ইকবাল হোসেন ইমনও চোটে। এইচপির হয়ে ত্রিদলীয় টুর্নামেন্টের ৪ ম্যাচে ১০ উইকেট নেওয়ার পর ‘এ’ দলে যোগ দেন ইমন। সেখানে বোলিংয়ের সময় পাওয়া চোটে ছিটকে গেছেন তিনি।

বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, দেশে ফিরে চিকিৎসা শুরু করবেন ১৯ বছর বয়সী এই পেসার। একই সঙ্গে উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসানও চোট নিয়ে দেশে ফিরে আসছেন।

এদিকে বিসিবি কয়েকটি চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্যোগ নিয়েছে বলেও জানা গেছে। এতে ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডের অন্যান্য কর্মকর্তা, মাঠকর্মীও সুবিধা পাবেন।

বিসিবির কিছু পোর্টেবল চিকিৎসা ও রোগনির্ণয় সুবিধা আনার পরিকল্পনাও রয়েছে। আল্ট্রাসাউন্ড, শকওয়েভ থেরাপি এবং এক্স-রে সংক্রান্ত কিছু সুবিধা এখানে চালুর বিষয়ে চিন্তা করা হচ্ছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ২ দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী ভবন ভাড়া নিয়ে অনলাইন প্রতারণা, ‍আটক ৬৩ বিদেশি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ২ দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী ভবন ভাড়া নিয়ে অনলাইন প্রতারণা, ‍আটক ৬৩ বিদেশি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ