কিডনিতে টিউমার, অর্থাভাবে বন্ধ আব্দুল জলিলের চিকিৎসা

নেত্রকোনার দুর্গাপুরে কিডনিতে টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন ৬০ বছর বয়সী মো. আব্দুল জলিল। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হিসেবে যার আয়ের ওপর চলত পুরো সংসার, সেই মানুষটিই আজ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন হলেও অর্থ সংকটে তার চিকিৎসা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

আব্দুল জলিল উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দশাল গ্রামের বাসিন্দা। তার বাবা আব্দুল হেকিম এবং মা জুবেদা খাতুন।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার পর আব্দুল জলিলের কিডনিতে টিউমার ধরা পড়ে। তার দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শুরু করা জরুরি। কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ফলে অসুস্থ অবস্থায় অনেকটা অসহায় হয়ে পড়েছেন তিনি। ধীরে ধীরে মৃত্যুই যেনো হাতছানি দিয়ে ডাকছে তাঁকে।

স্বজনরা আরও জানান, আব্দুল জলিলই ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তার আয় দিয়েই চলতো সংসারের নিত্যদিনের খরচ, পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ব্যয় ও অন্যান্য দায়িত্ব পরিচালিত হতো। কিন্তু কিডনিতে টিউমার ধরা পড়ার পর তিনি অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলায় পুরো পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে। একদিকে তার চিকিৎসার ব্যয়, অন্যদিকে সংসারের খরচ সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আব্দুল জলিলের পরিবারের সদস্যরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আব্দুল জলিলের উন্নত চিকিৎসার জন্য দ্রুত অর্থের প্রয়োজন। কিন্তু তাদের পক্ষে সেই অর্থের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই সময়মতো চিকিৎসা না হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে এমন আশঙ্কায় উদ্বিগ্ন স্বজনরা।

এ অবস্থায় আব্দুল জলিলের চিকিৎসায় সহযোগিতার জন্য স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তি এবং সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি মানবিক আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। পাশাপাশি কোনো হৃদয়বান চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সহায়তা নিয়ে তার পাশে দাঁড়ালে পরিবারটি চিরকৃতজ্ঞ থাকবে বলেও জানিয়েছেন তারা। পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটি সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন এমন আশাতেই দিন গুনছে তার পরিবার।

একটু সহযোগিতা হয়তো বাঁচাতে পারে আব্দুল জলিলের জীবন, জেগে ওঠতে পারে একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের নতুন কমিটি গঠন মার্কিন রণতরীর ৮ সেনার আত্মহত্যা চেষ্টা বিকাশ, রবি, নোভাসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বিসিএসের ৫১তম বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ সুনামগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ রাজধানীতে বাসভাড়া বেড়ে কোন রুটে কত জেনে নিন দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের নতুন কমিটি গঠন মার্কিন রণতরীর ৮ সেনার আত্মহত্যা চেষ্টা বিকাশ, রবি, নোভাসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বিসিএসের ৫১তম বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ সুনামগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ রাজধানীতে বাসভাড়া বেড়ে কোন রুটে কত জেনে নিন