রাজধানীর সবুজবাগে কাতার প্রবাসীকে কুপিয়ে হত্যা

বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে রাজধানীর সবুজবাগে দুর্বৃত্তদের হামলায় সিফাত নামে কাতার প্রবাসী এক যুবক নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সবুজবাগের আদর্শপাড়া বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিফাত রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলের একটি বাসায় নাজিফা শেখ নেহা নামের এক শিক্ষার্থী ভাড়া থাকতেন। রোববার বিকালে ওই বাসায় যান তার প্রেমিক সিফাত। এ সময় এলাকার কয়েকজন যুবক বাসাটিতে প্রবেশ করলে তাদের সঙ্গে সিফাতের ধস্তাধস্তি হয়।

পরে সিফাত বাসা থেকে নিচে নামলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২ বিয়ের ৫ মাসের মাথায় বাবা হলেন জুবিন নটিয়াল সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৩ কোটি ডলার রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২ বিয়ের ৫ মাসের মাথায় বাবা হলেন জুবিন নটিয়াল সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৩ কোটি ডলার রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান