২৪ ঘণ্টায় রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৬১টি মামলা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, পুলিশের রমনা বিভাগ থেকে ৪৩ জনকে, লালবাগ থেকে ৩৬, ওয়ারী থেকে ৫৫, মতিঝিল থেকে ৬১, তেজগাঁও থেকে ৫৬, মিরপুর থেকে ১৪০, গুলশান থেকে ৫৯, উত্তরা থেকে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশের গোয়েন্দা বিভাগ সাতজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ সময় একটি পিকআপ, একটি প্রাইভেটকার, পাঁচটি মোটরসাইকেল, একটি ধারালো ক্ষুর, পাঁচটি ডামি পিস্তল, চারটি ডামি পিস্তলের ম্যাগাজিন, তিনটি পিস্তলের কাভার, একটি রান চাকু, দুটি স্টিলের ব্যাটন, দুটি চাকু, একটি ওয়ালেট, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি কালো কটি, ১৩টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপার এবং দুই ভিকটিমকে উদ্ধার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে হাসিনার দেশে ফেরার পথ তৈরি হবে না: মঞ্জু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরতে অনড় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু গাজীপুরে শ্রমিক অসন্তোষের শঙ্কায় ১২ কারখানায় ছুটি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে হাসিনার দেশে ফেরার পথ তৈরি হবে না: মঞ্জু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরতে অনড় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু গাজীপুরে শ্রমিক অসন্তোষের শঙ্কায় ১২ কারখানায় ছুটি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী